সাংবাদিক হারুন-অর-রশীদের মৃত্যুতে টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হারুন-অর-রশীদ(৫৫) গতকাল (শনিবার) দুপুর ২টায় নগরীর আদদ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি অসুস্থ স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। হারুন-অর-রশীদ ভাইয়ের মরদেহ তার নিজ গ্রামের বাড়ি মোরেলগঞ্জে নেয়া হয়, সেখানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এদিক সাংবাদিক হারুন-অর-রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল মোল্লা মিলন, সহ-সভাপতি হাসান আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ, কোষাধক্ষ্য মোঃ মাহফুজুল আলম সুমন, নির্বাহী সদস্য আরিফুর রহমান সোহেল ও আরফাত হোসেন অনিকে, সদস্য নেয়ামুল হোসেন কচি, আবু সাঈদ, আমির সোহেল, আবুল বাশার, জাকারিয়া হোসেন তুষার, শেখ মোঃ জুয়েল, রফিক আলী, মাহবুবুর রহমান, শেখ জালাল সহ সকল সদস্যবৃন্দ।



