মসজিদের মাইকের ইউনিট চুরি করে বিক্রি

# চোর সনাক্তকারীকে পিটিয়ে আহত
স্টাফ রিপোর্টার ঃ এবার মসজিদের মাইকের ইউনিট চুরি করে বিক্রি করল চোর। তবে এই চোরকে সনাক্তকারী আখের রস বিক্রেতা মোঃ কবীর আহমেদকে পিটিয়ে আহত করল চোর চক্রের সদস্য মোঃ মুরাদ সহ তার সহযোগীরা। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলায় চিকিৎসাধিন আছেন। বিষয়টি নিয়ে ফকিরহাট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কবীর আহমেদ। তিনি বলেন, গেল সপ্তাহ আমাদের গ্রাম দাড়িয়া পূর্বপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদ হতে মাইকের একটি ইউনিট চুরি হয়। এসময়ে স্থানীয় একজন মুকবধির ঘটনাটি দেখে ফেলে আমাকে বলে। আমরা খোজ নিয়ে জানতে পারি। ভাঙ্গাড়ি বিক্রেতার কাছে মাইকের ইউনিট এসময়ে একজন কিশোর এর সাথে জড়িত ছিল। তখন বলা হয় মুরাদ এর সাথে জড়িত। আমরা মুরাদ কে জিজ্ঞাসাবাদ করি। ত,ে মুরাদ স্থানীয় ২ নং লকপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ সেলিমে চাচাতো ভাই। এই ঘটনাটি আমরা কেন যুবলীগ নেতা ইউপি সদস্য সেলিমকে অবগত করিনি এজন্য তিনি ক্ষিপ্ত হয় এবং আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। এর দুদিন পর ১৪ ডিসেম্বর আমি ওয়াজ মাহফিল শুনে রাত্রে বাড়ীতে যাওয়ার সময়ে কতিপয় যুবক গতিরোধ করে আমাকে বেধড়ক মারপিট করে এখন আমার পা ভেঙ্গে গেছে। এর সাথে ইউপি সদস্য আর মুরাদ জড়িত। আমি গরীব মানুষ আমার কোন শত্রু নেই। এ বিষয়ে ২ নং লকপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ সেলিম বলেন, আমি এমন ঘটনার বিষয়ে কিছু জানিনা। আমি কেন তাকে ধমক দিব এসব মিথ্যা বানোয়াট অভিযোগ। এ বিষয়ে ফকিরহাট থানার অভিযোগ তদন্তকারী এসআই মোঃ আলিম বলেন, আমি তদন্ত করতে গিয়েছিলাম। তবে, ভিকটিম খুলনা মেডিকেলে চিকিৎসাধীন আছে তার সাথে দেখা করতে পারিনি। তবে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিব।



