স্থানীয় সংবাদ

পুলিশের নির্দেশনা উপেক্ষা করে খুলনায় জাপার শোভাযাত্রা

স্টাফ রিপোর্টারঃ গতকাল ছিল জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দলের খুলনা জেলা শাখার আয়োজন ছিল বর্ণাঢ্য। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভা। শোভা যাত্রা না করার জন্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা থাকা সত্ত্বেও দলীয় কর্মীরা রাস্তায় নেমে কর্মসূচি সফল করে। ৫ আগস্ট পট পরিবর্তনের পর জেলা জাপার এই প্রথম কর্মসুচি। দলীয় কার্যালয় থেকে দুপুর ১২টায় শোভাযাত্রা বের হয়। তার আগে পুলিশ কর্মকর্তারা পূর্ব ঘোষিত কর্মসুচি শোভাযাত্রা না করার জন্য নির্দেশনা দেন। উপস্থিত কর্মীরা পুলিশের নির্দেশনা উপেক্ষা করে রাস্তায় নামে। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। অনুষ্ঠান সূচির শেষ পর্বে জেলা শাখার নেতা ডাঃ আবুল কাশেমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দলের জেলা শাখার সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন নগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নগর শাখার সহ-সভাপতি এ্যাড. অচিন্ত কুমার দাশ, জেলা শাখার সহ-সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম ঢালী, ফরহাদ আহমেদ, এ্যাড. লুৎফর রহমান ও আব্দুস সবুর মাষ্টার। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার কর্মিরা অংশ নেয়। দুপুরে জেলা জাপার কর্মসুচিতে অব্যাহতি নেওয়া সভাপতি শফিকুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক মো. হাদীউজ্জামান হাদি অনুপস্থিত ছিলেন। বিকেলে দলের নগর শাখা আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা নেতারা হাজিরা দেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button