স্থানীয় সংবাদ

খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী

ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এ বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র‌্যালীটি খুলনা মহানগরীর কেডিএ ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন এবং মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি ও সদস্য সচিব তাজিম বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির নবগঠিত আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম এবং জেলা বিএনপির সাবেক ১নং সহ-সভাপতি, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী তফসীর আহমেদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক চৌধূরী শফিকুল ইসলাম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. তৈয়াবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সাবেক সদস্য মোল্লা এনামুল কবির। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button