স্থানীয় সংবাদ

খুলনায় স্ত্রীর যৌতুক মামলায় স্বামী বেকসুর খালাস

স্টাফ রিপোর্টারঃ খুলনায় স্ত্রীর যৌতুক মামলায় বেকসুর খালাস পেয়েছে তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আদালতের বিচারক আলতাপ মাহমুদ আসামীকে বেকসুর খালাসের রায় দেন। যার মামলা নং-দাকোপ সিআর ১১৮/২৩। মামলায় মোট চারজন স্বাক্ষী দেয়া হয়। বাদী পক্ষের আইনজীবী ছিলেন এড. সেলিনা আক্তার পিয়া ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন এড, মোঃ মনিরুজ্জামান মনির। তিনি জানান, গত ২০২৩ সালের ৮ জুন ঘটনা উল্লেখপূর্বক বাদী তানিয়া সুলতানা যৌতুক মামলা দায়ের করেন। বাদী ও আসামীর মধ্যে গত ২০২২ সালের ১০ আগস্ট বিয়ে হয়। বিয়ের পর আসামী বাদীর নিকট ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ ঘটানয় তানিয়া মামলা দায়ের করেন। শুনানী শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আসামীকে বেকসুর খালাস প্রদান করেন। তরিকুল দাকোপ থানার হোগলা বুনিয়া গ্রামের বাসিন্দা আর বাদী তানিয়া বটিয়াঘাটা নিজগ্রামের বাসিন্দা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button