বটিয়াঘাটায় মৎস্য ঘের লুট করার প্রতিবাদ করায় জীবন নাশের হুমকি

# থানায় জিডি #
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ
বটিয়াঘাটার পল্লীতে মৎস্য ঘেরের মাছ লুট ও আদালতে মামলা করায় বাদীকে জীবন নাশের হুমকির প্রতিবাদে বটিয়াঘাটা থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী মোঃ আশরাফ আলী গোলদার। ঘটনাটি ঘটেছে বটিয়াঘাটা উপজেলা সুরখালী ইউনিয়নের কল্যান শ্রী গ্রামে। এ বিষয় কল্যান শ্রী গ্রামের আশরাফ আলী গোলদার বাদী হয়ে একই গ্রামের খুলনা শ্রমিক কল্যান ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন গোলদার,রশিদ গাজী (চৌকিদার),আছাবুর গাজী ও দিদারুল শেখকে বিবাদী করে গত ২৩ জানুয়ারী বটিয়াঘাটা থানায় জিডি করেন। যার নং
১১৩৫ । অভিযোগ সুত্রে প্রকাশ বাদী পৈত্রিক জমির পশ্চিম পাশে ঘেরের মাছ ও ধান চাষ করে। উক্ত ঘের থেকে মাছ ধরে ও ধান চাষ করে জীবিকা নির্বাহ করে। গত ইং- ০২/০১/২০২৫ তারিখে বিবাদীরা তার মাছের ঘের থেকে বিভিন্ন প্রকার মাছ লুট করে নিয়ে যায়। যার কারনে তিনি বিজ্ঞ আদালতে সি আর মামলা নং- ০৩/২৫ দায়ের করেন। মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে চলমান। বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বিবাদীরা তাকে মামলা উঠানোর জন্য বিভিন্ন সময় চাপ সৃষ্টি করছে। গত ইং- ১৫ জানুয়ারী বিকাল অনুমান ৪ ঘটিকার সময় বাদীর বসত বাড়ীর সামনে এসে তাকে সহ সাক্ষীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তিনি তাদের গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীগন তাকে হুমকি দিয়ে বলে আমি বা আমার সাক্ষীগন যদি বিজ্ঞ আদালতে যাই বা মামলা তুলে না নেই তাহলে আমাকে সহ আমার সাক্ষীদের মারপিট করে খুন জখম করিবে মর্মে হুমকি প্রদান করে চলে যায়। ঘটনার বিষয় আশপাশের অনেক লোকজন অবগত আছে। বিষয়টি তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।



