রুপসায় প্রবাসী ব্যাবসায়িকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার ঃ খুলনা রুপসায় শেখ আবুল কালাম (৪৫) নামে এক প্রবাসী ব্যাবসায়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গেল বুধবার সন্ধায় রুপসা থানাধীন শ্রীফলতলা ইউনিয়নের চন্দন শ্রী ডাক্তার বাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। বর্তমান গুরুত্বর আহত হয়ে খুমেক হাসপাতালে অর্থপেডিক্স বিভাগে চিকিৎসাধিন আছে। এ বিষয়ে ভুক্ত আবুল কালাম বলেন, আমার ৪র্থ শ্রেণী পড়–য়া নাবালিকা কণ্যা ঘর থেকে ৬ হাজার টাকা নিয়ে স্থানীয় দোকানে চকলেট কিনতে আসে। এরপর অন্য দোকানদার ৫শ টাকার কয়েকটি নোট দেখে আমাকে ফোন করে। আমি দুরে থাকায় বিষয়টি আমার স্ত্রীকে বলি। একপর্যায়ে স্ত্রী দেখে তার কাছে মাত্র দুই হাজার টাকা আছে কয়েক ঘন্টার ব্যবধানে বাকি ৪ হ্জাার টাকা কি করেছে বলতে পারেনা। এরপর যে দোকানে টাকা রেখে চকলেট কিনেছে সেই দোকানে যেয়ে আমি বলি এত টাকা কি বাবদ খরচ করেছে দোকানী বলে আপনার মেয়ে দামি দামি চকলেট কিনে তার বন্ধুদের দিয়ে খরচ করেছে। আমি তখন তাদের বলি এরপর যেন এমনটি না হয় বড় টাকার নোট দেখলে কিছু বিক্রি করবানা। এতটুকু বলে চলে আসতেই। সন্ধার সময়ে স্থানীয় সন্ত্রাসী রুফল হালদার, শাহাজান ও সাজেদ হালদার, লিটন শেখ, শরিফ শেখ সহ আরো দশ পনেরোজন সন্ত্রাসী আমাকে প্রথমে পথগতিরোধ করে এরপর আমার সাথে থাকা ইয়ামিনকে মেরে ফেলার হুমকিসহ গালিগালাজ করে আমি তখন বিষয়টি বোঝানোর চেষ্টা করতে আমাকে মারধর করে দেশীয় অস্ত্র দিয়ে আমার আঙ্গুল কেটে ফেলে এছাড়া লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে। এ বিষয়ে অভিযুক্ত রুফলহালদার মুঠো ফোনে জানান আমি কাউকে মারিনি। অভিযোগটি সঠিক না আমি মার খেয়ে চিকিৎসা নিয়েছি। এ বিষয়ে রুপসা থানার অফিসার ইনচার্য মোহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি অভিযোগ পেয়েছি । তদন্ত চলছে যথাযথ আইনগত ব্যবস্থা নিব।



