স্থানীয় সংবাদ

তালায় বাল্যবিয়ের অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা

তালা প্রতিনিধি ঃ
তালায় ১৬ বছরের কিশোরের সাথে ১৪ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ দেয়ার অপরাধে ২ অভিভাবককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিভাবকদের দন্ডাদেশ প্রদান করেন। এরআগে বৃহস্পতিবার রাতে উপজেলার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামে উক্ত কিশোর-কিশোরীর বাল্যবিবাহ সম্পন্ন হয়।
তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নামজুন নাহার জানান, বৃহস্পতিবার সকালে খলিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র’র সাথে খলিষখালী শৈব্য বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর বিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে সত্যতা পাওয়া যায়। এক পর্যায়ে বাল্যবিবাহের সহযোগিতার দায়ে তাদের অভিভাবকদের ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। একইসাথে বাল্যবিবাহে নিষেধাজ্ঞা, জরিমানার টাকা অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ডাদেশ এবং অভিভাবকদের মুচলেকা গ্রহণ করা হয়। এসময় নগদ ৬০ হাজার টাকা পরিশোধ করেন জেল থেকে রক্ষা পান অভিভাবকরা।
মহিলা বিষয়ক অফিসার জানান, বাল্য বিবাহে জড়িত থাকায় খলিষখালী ইউনিয়নের ম্যারেজ রেজিস্ট্রারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, ডিডিএলজি এবং জেলা রেজিস্ট্রারকে পত্র দেয়া হবে। তালা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট শেখ মো. রাসেল দন্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button