স্থানীয় সংবাদ

বাক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার ঃ খুলনা লবনচরা থানায় এলাকায় দক্ষিণ মোল্লাপাড়া উকিলের কালভার্ট জামিয়া ইসলামিয়া মারকাজুল মাদ্রাসার পিছনে ফাঁকা জায়গায় এক বাক প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ করে একদল কিশোর গ্যাং যুবক। ১৮ জানুয়ারী রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে যুবতীর মা বাদী হয়ে ২৩ জানুয়ারী সন্ধ্যা ৬ টায় লবণচরা থানায় মামলা করে। খুলনা লবনচরা থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করেন যে, বাদীর এক ছেলে ও দুই মেয়ে,বাদীর মেজ মেয়ে। মামলার এক ঘণ্টার মধ্যে সঙ্ঘবদ্ধ কিশোর গ্যাং ধর্ষকদের তিনজনকে গ্রেফতার করে লবণচরা থানা পুলিশ। গ্রেফতারকৃত সঙ্ঘবদ্ধ ধর্ষণ চক্রের কিশোর গ্যাং সদস্যদের মধ্যে মোল্লা পাড়ার মোঃ মোস্তফা ছেলে মোঃ সাইমুন( ১৯), দারোগা লিজ এর মাইনুল সরদার এর ছেলে মোঃ সিরাজুল সরদার (১৭), আমতলা উকিলের কালভার্ট এলাকার বাসিন্দা বাবুল মিয়া ওরফে টেব্বো বাবুল এর ছেলে রিয়ানমিনা ওরফে জয় (১৫), গত ১৮ই জানুয়ারি তারিখ রাত্র ৭.৩০টার দিকে বাদীর মেয়ে (১৬) কে বাদীর ননদ এর মেয়ে (৬ বছর ৬ মাস) কে দক্ষিণ মোল্লাপাড়া, উকিলের কালভার্টে তাহাদের বাড়িতে এগিয়ে দিতে যায়। সেখান থেকে বাসায় ফেরার সময় রাত্র অনুমান ০৮.১০ টার দিকে বাসায় ফেরার সময় লবণচরা থানাধীন দক্ষিণ মোল্লাপাড়া উকিলের কালভার্ট জামিয়া ইসলামিয়া মারকাজুল মাদ্রাসার সামনে পৌছা মাত্র পূর্ব হইতে ওৎ পেতে থাকা অজ্ঞাতনামা আসামীরা বাদীর মেয়েকে পিছন থেকে জাপটে ধরে ও মুখ চেপে ধরে মাদ্রাসার পিছনে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর অজ্ঞাতনামা আসামীরা অন্যান্য অজ্ঞাতনামা আসামীদের পরষ্পর সহযোগীতায় বাদীর মেয়ের হাত বেধে ফেলে ও বাদীর মেয়ের ব্যবহৃত ওড়না তাহার মুখের ভিতরে ঢুকিয়ে মুখ ও চোখ ওড়না দিয়ে বেঁধে বাদীর মেয়ের পরনের পায়জামা খুলে পালাক্রমে বাদীর মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। বাদীর মেয়ের বাড়ি ফিরে আসতে দেরি দেখে বাদী বাসা থেকে তাকে খোঁজার উদ্দেশ্যে বের হয়। বাসা থকে বের হয়ে দেখে বাদীর মেয়ে বাসার দিকে আসছে। তখন তাকে অস্বাভাবিক মনে হওয়ায় বাদী তার নিকট কি হয়েছে জানতে চাইলে বাদীর মেয়ে বাদীকে ইশার মাধ্যমে উপরোক্ত ঘটনার বর্ণনা দেয়। বাদীর মেয়ে অসুস্থ্যতা বোধ করায় বাদী তাকে স্থানীয়ভাবে গ্রাম্য ডাক্তার মোঃ এনামুল হকের নিকট চিকিৎসা গ্রহণ করায়। পরবর্তীতে বাদীর মেয়ে পুনরায় অসুস্থ্যতা বোধ করায় তাকে ২২ জানুয়ারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে চিকিৎসা শেষে ছাড়পত্র প্রদান করেন। সাধারণ ডায়েরী করার এক ঘন্টার মধ্যে ৩আসামিকে গ্রেফতার করে লবণচরা থানা পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button