সিভিল সার্ভিসে সংস্কার প্রেক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ শীর্ষক সেমিনার

খবর বিজ্ঞপ্তি ঃ হাজারো প্রাণ এবং কোটি মানুষের দীর্ঘশ্বাসের বিনিময়ে বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টামন্ডলীর সকলে দৃঢ প্রতিজ্ঞ। আমরা সরকারের পাশে থেকে সিভিল সার্ভিস সংস্কারের মাধ্যমে জনকল্যাণ মূলক সিভিল সার্ভিস গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে আজ ২৫ জানুয়ারী সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজের এস এম সুলতান অডিটরিয়ামে সিভিল সার্ভিসে সংস্কার প্রেক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক ড. মুহাম্মদ মফিজুর রহমান। ডা. বেলাল উদ্দীনের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করবেন প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম, বক্তব্য রাখবেন সংগঠনের খুলনা জেলা সমন্বয়ক ডা. আসাদুল্লাহিল গালিব, ডাঃ আবু জাফর, মোঃ সালেহ, ডা. এবিএম জাকির হোসেন, কৃষিবিদ মোতাহার হোসেন, শিক্ষাবিদ আব্দুল মান্নান। এছাড়া বিভিন্ন ক্যাডারের কেন্দ্রীয় বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার ক্যাডার কর্মকর্তাবৃন্দ মতামত প্রদান করবেন। বিদ্যমান সিভিল সার্ভিস ব্যবস্থায় রাষ্ট্র ও জনগনের ক্ষতি সমূহ এবং জন-আকাঙ্খা পূরনে প্রত্যাশিত সিভিল সার্ভিস বিষয়ে সেমিনারে বিস্তারিত আলোচনা করা হবে।



