স্থানীয় সংবাদ
নগরীর ২৮নং ওয়ার্ডে কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ শুক্রবার সকাল ১০টায় নগরীর ২৮ নং ওয়ার্ডে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ প্রায়ত আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও শীতবস্ত্র বিতরণের কর্মসূচি পালন করে।
সাবেক কেন্দ্রিয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি কামরান হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, প্রধান বক্তা ছিলেন আরিফুজ্জামান অপু। উপস্থিত ছিলেন, শরিফুল ই ইসলাম বাবু, মনিরুল ইসলাম মোল্লা, মাছুম বিল্লা, জাহাঙ্গীর আলম, তারিকুল ইসলাম, এজাজুর রহমান, ত্রিদেব মন্ডল, বাবুল গাজী, জিয়ামুর রহমান, এস এম মাছুদুল হক প্রমুখ।



