স্থানীয় সংবাদ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে খুবি ছাত্র নিহত

# সন্ধ্যা হলেই শহরে নামছে আতঙ্ক #
# পুলিশ অভিযানেও থেমে নেই সন্ত্রাসীদের কর্মকান্ড #

স্টাফ রিপোর্টার / খুমেক প্রতিনিধি ঃ খুলনা মহনগরীর তেঁতুলতলা মোড় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে অর্ণব কুমার সরকার (২৬) নামে এক খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছেন। সে সোনডাঙ্গা থানাধীন এলাকার বানরগাতী ইসলাম কমিশনার মোড় এলাকার বাসিন্দা নিতিশ কুমার সরকার এর পুত্র। সে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র, তার রোল নং ২৩০৩১৭। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি)’র এডিসি ( মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীদের গুলিতে অর্নব নামে যুবক নিহত হয়েছে। সে খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবি এ ছাত্র বলে জানায়। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। কে বা কারা মারছে এ বিষয়ে কিছুই জানা যায়নি। এলাকাবাসী জানায়, তেতুলতলা মোড় ১৯নং ওয়ার্ড বিএনপির অফিসে সামনে কয়েকজন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে গুলির খোসা, কয়েকটি গুলি রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি আরও নিশ্চিত করেছেন, এ বিষয় নিশ্চিত করেছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button