োরূপসা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি : রূপসা রিপোর্টার্স ক্লাব আয়োজিত বার্ষিক বনভোজনের ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৫ জানুয়ারি দুপুরে রূপসার আঠারোবেকি নদীর ইকো পার্কে অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি আ.রাজ্জাক শেখ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন খুলনা সরকারি মহিলা কলেজের প্রফেসর খান আহমেদুল কবির চাইনিজ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এম কামরুজ্জামান টুকু, নৈহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দিন মিন্টু, টিএসবি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ নিয়ামত আলী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এইচ এম কামরুল ইসলাম, ইউপি সদস্য শেখ মাসুম, বিএনপি নেতা আলিম হোসেন খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুন্না সরদার, মাসুদ খান, শারাদ হোসেন, মহিউদ্দিন লিঠু, সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন সাংগঠনিক সম্পাদক নাঈমুজ্জামান শরীফ, নির্বাহী সদস্য ফ ম আইয়ুব আলী, শামীম চৌধুরী, বাবু, ক্লাবের সদস্য মোয়াজ্জেম হোসেন, গোলাম রব্বানী, নাজমুল আলম মুন্না, নাজিম সরদার, চিত্ত সেন, ডালিম শেখ, মুয়াজ্জিন হোসেন, ছাত্রনেতা ইসরাইল শেখ, আবুল কাশেম,হিরোক গোলদার, দানিশ প্রমূখ।



