স্থানীয় সংবাদ
অসহায় গরীব শীতার্তদের মাঝে খুলনা প্রেসক্লাবে কম্বল বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনায় সাবেক শিক্ষামন্ত্রী অ্যাডভোকেট এস এম আমজাদ হোসেনের স্ত্রী মমতা রওশন জাহানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শতাধিক দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। অ্যাডভোকেট এস এম আমজাদ হোসেন ও মমতা রওশন জাহানের ছেলে আমেরিকা প্রবাসী এস এম রানা হোসেনের পক্ষ থেকে এবং খুলনা প্রেসক্লাবের উদ্যোগে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দে, মরহুম এস এম আমজাদ হোসেনের বড় ছেলে এস এম ফরিদ হোসেন, সমাজসেবক শফিকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী জুলু, মুজিবুর রহমান প্রমুখ।



