দৌলতপুর থানা যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক দৌলতপুর বাজার বনিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন দৌলতপুর বাজার বনিক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক প্রার্থী এস এম জসিম সম্পর্কে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করা ও এ ঘটনায় জড়িতদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবিতে গতকাল বিকাল ৪টায় দৌলতপুর থানা যুবদলের উদ্যোগে মহাসিন মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খুলনা যশোর মহাসড়ক হয়ে দৌলতপুর ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দৌলতপুর থানা যুবদল নেতা মোঃ মাহবুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল। প্রধান বক্তা ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিতুল।বক্তৃতা করেন ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সুজন, ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,৩ ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রওশন মুস্তাফিজ নয়ন, ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাকির আড়ংঘটা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নারায়ণ মিশ্র, ৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব,১ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা বাবু, আড়ংঘাটা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জাবির, ১নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক অভি শেখ মিলন, ৩নং ওয়ার্ড যুব দলের সাংগঠনিক সম্পাদক মানিক, দৌলতপুর থানা যুবদল নেতা ফয়সাল ইমাম লিপু, যুবদল নেতা, খালিদ,অলিভ, ওয়াসিম, যুবদল নেতা রিপন, আকবর, লাভ, ইমরান, রিদয়, রাজিব, শিমুল, শুভ, শিপন, জাকির, তাকি, মাসুদ প্রমুখ।



