স্থানীয় সংবাদ

শহিদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর বোন সোহেরা খাতুনের ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি ঃ
একুশে পদকপ্রাপ্ত শহিদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর বোন সোহেরা খাতুন গত শুক্রবার আনুমানিক রাত ১২টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার সকাল ১০টায় নগরীর ইকবালনগর জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে মরহুমার মায়ের কবরের পাশে দাফন করা হবে।
মরহুমা সোহেরা খাতুন ইকবালনগর জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইমান উদ্দিন সরদারের মেয়ে এবং ইকবালনগর ফোরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি, পিডিবির নির্বাহী প্রকৌশলী (অবসরপ্রাপ্ত) আলহাজ্ব মো. মোমরেজ আলীর সহধর্মিনী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button