স্থানীয় সংবাদ

প্রয়াত খুলনার কবি-লেখকদের স্মরণ সভা

# খুলনা সাহিত্য একাডেমির উদ্যোগ #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিভাগের বৃহত্তর সাহিত্য সংগঠন খুলনা সাহিত্য একাডেমির উদ্যোগে গতকাল বিকেল ৫টায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে খুলনা সাহিত্য একাডেমির বহুমাত্রিক সাপ্তাহিক সাহিত্য আসর, আলোচনা সভা, প্রয়াত কবি-লেখকদের স্মৃতিচারণ ও অসুস্থ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তিকার স্মৃতি রেখা বিশ্বাস ও নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলুর শারীরিক সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, বেতার ব্যক্তিত্ব অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু এবং অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কবি ও সংগঠক মোঃ জুবায়েদ হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও আবৃত্তিকার মল্লিক জাহিদুল ইসলামের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন আধুনিক কবি ও সংগঠক কে, এম সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা রম্য লেখক বি. এম সোলায়মান, কবি ও সংগঠক সাইফুর মিনা, লেকচারার নাট্যশিল্পী ও আবৃত্তিকার রিপন আহমেদ, কবি ও সংগঠক এ্যাডঃ জিনারুল ইসলাম, কবি ও ছড়াকার আসাদুজ্জামান রানা, মাওলানা কবি মনিরুজ্জামান আকন, কবি ও সাংবাদিক সাইফুল্লাহ বাবু, সাহিত্যমোদী রফিকুল হাসান মুন্না প্রমুখ। উল্লেখ্য, অর্ধ শতাধিক কবি- সাহিত্যিক, শিল্পী ও সৃজনশীল মানুষের উপস্থিতিতে একাডেমির অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনার প্রয়াত সকল কবি- লেখকদের উপর স্মৃতিচারণ করেন অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু। বর্তমানে অসুস্থ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তিকার স্মৃতি রেখা বিশ্বাস ও অসুস্থ নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলুর রোগমুক্তি কামনা করে অনুষ্ঠানে দোয়া করেন সংগঠনের সভাপতি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button