স্থানীয় সংবাদ
নগরীতে ডিবির অভিযানে গাজাসহ আটক ১

স্টাফ রিপোর্টার ঃ নগরীতে ডিবি পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাজাসহ মো: ইমামুল মল্লিক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। শনিবার রাত সাড়ে ১০টায় নগরীর পাওয়ার হাউজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সে চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা মো: মুংলা মল্লিকের পুত্র।
ডিবি পুলিশ জানায়, কেএমপির ডিবির ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাওয়ার হাউজ মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময়ে মো: ইমামুল মল্লিককে ৫০০ গ্রাম গাজাসহ আটক করেন। সে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছিলো।



