স্থানীয় সংবাদ

বাগেরহাট পৌর শহরে মায়ের সামনে ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট পৌর শহরের নাগেরবাজার পুরাতন রেলরোড এলাকায় চিহ্নিত সন্ত্রাসীরা মায়ের সামনে ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। এ সময় ছেলে কে বাঁচাতে গেলে মাতা সুমি বেগম কেও বেধড়ক মারপিট করা হয়েছে। গত শুক্রবার বিকেলে প্রকাশ্য জনসম্মুখে এ ঘটনার পর ছেলে বাবু হাওলাদার (২১) ও তার মাতা সুমি বেগম কে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়। সুমি বেগম প্রাথমিক চিকিৎসা নিয়ে পরের দিন শনিবার শহরের বাসাবাটি এলাকার আজিম ভুইয়া(৪৪) তার ভাই মাশুক ভুইয়া (৩০) একই এলাকার রাব্বি ও রবিউল সহ ১০/১২ জনের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। মাতা সুমি বেগম ও ঘটনা প্রর্ত্যক্ষকারীরা জানান. নাগেরবাজার এলাকার রুহুল আমিন হাওলাদারের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী বাবু হাওলাদার শুক্রবার বিকেলের দিকে ব্যবসায়িক কাজ শেষে বাসায় ফেরার পথে পুর্ব-শত্রুতার জের ধরে বাসাবাটি এলাকার আজিম ও মাশুক ভুইয়া সহ কয়েকজন সন্ত্রাসী ধারালো অন্ত্র নিয়ে পথরোধ করে। পরে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করলে তার মাতা সুমি বেগম ছুটে আসেন। ছেলেকে বাচাতে গেয়ে মা সুমি বেগম কে ও বেধড়ক মারপিট করে আহত করে। এ সময় তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে চিহ্নিত ওই সন্ত্রাসীরা হত্যার হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি এসআই গৌতম মন্ডল জানান, নাগেরবাজর এলাকার সুমি বেগম নামের একজন নারী তাকে ও তার ছেলেকে মারপিট করে আহত করার ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button