স্থানীয় সংবাদ

জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন হয়েছে। এতে একজন আহবায়ক ও একজন সদস্য সচিব এবং বাকি পাঁচজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে খুলনা জেলার জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে। রবিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব( যুগ্মসচিব) আমিনুল ইসলাম সই করা পত্রে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে পদাদিকার বলে জেলা প্রশাসক আহবায়ক ও সদস্য সচিব জেলা ক্রীড়া কর্মকর্তা। এছাড়া ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি ও খেলোয়াড় সদস্য শাহ আসিফ হোসেন রিংকু, এস এম জাকির হোসেন, মোল্লা খায়রুল ইসলাম, সাংবাদিক এম সাইফুল ইসলাম, শিক্ষার্থী শাহনাজ খাতুন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button