৯ নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি কাজী শামীম এর সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগর খালিশপুর থানাধীন ৯ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে ৯ নং ওয়ার্ল্ড বিএনপি নবনির্বাচিত সভাপতি সভাপতি কাজী শামীম এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । গতকাল রাত সাড়ে আটটায় গোয়ালখালী মাধ্যমিক বিদ্যালয় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের শেখ ইউসুফ আলীর সভাপতিত্বে। উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপি সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবু,ও খালিশপুর থানা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লাবুর রহমান কুদ্দুস, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টো, সংগঠনিক সম্পাদক মোহাম্মদ হালিম, আব্দুল করিম, খায়রুল, বাবুল তরিকুল ইসলাম,মোহাম্মদ আজিম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবু উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, স্বৈরাচারীআওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন। দলকে শক্তিশালী করার জন্য সকলকে নিষ্ঠার সাথে কাজ করার জন্য এবং আগামী নির্বাচনে রকিবুল ইসলাম বকুল এর হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান। উল্লেখ্য, ৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি কাজী শামীম গত ২৪ সে জানুয়ারি খুলনা মহানগর বিএনপির দলীয় কার্যালয় থেকে নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেছে।



