স্থানীয় সংবাদ

সদর থানা বিএনপির ৩টি ওয়ার্ডে শীতের কম্বল বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা মহানগরীর অর্ন্তগত সদর থানা বিএনপির তিনটি ওয়ার্ডে শীতের কম্বল বিতরণ করেছে বিএনপি।
রবিবার (২৬ জানুয়ারি) বিকালে সদর থানা ২১, ২৪ ও ২৭নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক বেগম রেহেনা ঈসা, কে এম বদরুল আলম, কে এম হুমায়ুন কবীর, মোল্লা ফরিদ আহমেদ, নাসির উদ্দিন, আবু সাঈদ শেখ, মেসকাত আলী, মনিরুজ্জামান মনি, শেখ বাজিদ হোসেন, সরোয়ার মাতব্বর প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button