স্থানীয় সংবাদ

রূপসায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৪

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় তুচ্ছ ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষে ১৪ জন আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানায়, গত বুধবার সন্ধ্যায় মুদি দোকান ব্যবসায়ী যোবায়ের এর সাথে কালাম শেখদের দোকানে কেনাবেচা নিয়ে কথা কাটাকাটি হয়। ঔ ঘটনার জের ধরে গতকাল ২৬ জানুয়ারি সকাল ৯টার দিকে শ্রীফলতলা ইউনিয়নের চন্দনশ্রী স্কুল মোড়ে এই ঘটনা ঘটে। আহতরা হলো যোবায়ের গ্রুপ এর জাহিদ হালদার ,সজীব হালদার, লিটন শেখ,রাজ্জাক শেখ, শরীফ শেখ, শিয়াম ও যোবায়ের। এছাড়া আসাবুর গ্রুপের সাহাবুর শেখ, আসাবুর, সাহিদুল শেখ, ইপ্তি শেখ, সুমি,ইতালি সালাম ও রাবেয়া বেগম আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতরা জানায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button