স্থানীয় সংবাদ

২৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুল হক হারুন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সদর থানার অর্ন্তগত ২৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে মাকসুদুল হক হারুনকে। রবিবার (২৬ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিজ্ঞপ্তিতে জানানো হয় সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহম্মেদ স্বাক্ষরিত পত্রে ২৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাকসুদুল হক হারুনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। উল্লেখ্য, গত বৃৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব উল্লাহ শামীমকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ওয়ার্ড বিএনপি’র সভাপতি পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button