স্থানীয় সংবাদ

তেরখাদায় মারামারি ও বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যানসহ ১৯ জন কারাগারে

স্টাফ রিপোর্টারঃ মারামারি ও বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকসহ ১৯ জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার দুপুরে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিশাত সুলতানা তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। কারাগারে প্রেরণ করা আসামিরা হলেন, মধুপুর ইউনিয়ন চেয়ারম্যান শেখ মো: মুহাসিন, মনিরুল শেখ, ইকরামুল কবীর, মাসুদ বিশ্বাস, মাহাবুব শেখ, হাবিবুর শেখ, হাদিস বিশ্বাস, মিজান ফকির, জামাল শেখ, আক্তার শিকদার, ইউসুফ বিশ্বাস, লিটন মোল্লা, নজরুল মোল্লা, মতিয়ার শেখ, মহাসিন শিকদার, শহীদ বিশ্বাস, রুহুল শিকদার, জনাব আলী ও লিংকন মিনা। মামলার বিবরণীতে বলা হয়, ২০১৮ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে একাদশ জাতীয় সংসদ নির্বচনী প্রচারণার জন্য খুলনা ৪ আসনে বিএনপি’র সংসদ পদপ্রার্থী আজিজুল বারী হেলালসহ দলীয় নেতাকর্মী তেরখাদা উপজেলার মোকামপুর বাজারে পৌছান। এ সময়ে এ মামলার এক নম্বর আসামি সালাম মুর্শেদীর নেতৃত্বে প্রায় ১০০/১৫০ জন আসামি জয় বাংলা শ্লোগান দিয়ে আজিজুল বারী হেলালের গাতিরোধ করে। চেয়ারম্যান মুহাসিনের হুকুমে এ মামলার ৩ নং আসামি কেএম আলমগীর হোসেন রিভলবার দিয়ে ৪/৫ রাউন্ড ফাঁকা গুলি করে। অন্যান্য আসামিরা বিএনপি নেতাকর্মিদের ছত্রভঙ্গ করার জন্য দেশি তৈরি অস্ত্র দিয়ে হামলা চালায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button