বটিয়াঘাটা পশ্চিম উপজেলা শাখায় ইসলামী আন্দোলনের কমিটি গঠন

# সভাপতি কারিমুল, সেক্রেটারি ইসমাইল
খবর বিজ্ঞপ্তি ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার আওতাধীন বটিয়াঘাটা পশ্চিম উপজেলা শাখার নুতন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার(২৮ জানুয়ারী) বিকাল ৪টায় উপজেলার বুনারাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশের অস্থায়ী কার্যালায়ে উপজেলা শাখার সভাপতি হাফেজ কারিমুল ইসলামের সভাপতিতে ও শাখা সেক্রেটারী মোঃ অহিদুজ্জামান অহিদের পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল্লাহ ইমরান, জয়েন্ট সেক্রেটারি সরদার মোঃ রেজাউল করিম এসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব শফিকুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা মোঃ এনামুল হক বেলালী, মাওলানা রাকিব আহমেদ মাওলানা রফিকুল ইসলাম, মুফতি আরিফ বিল্লাহ মাওলানা ইকবাল হোসাইন, হাফেজ আবুল হাসান মোঃ আলমগীর শেখ, মোঃ আতিউর রহমান মোল্লা, মোল্লা রেজাউল করিম, মোহাম্মাদ অলিউর রহমান প্রমূখ নেতৃবৃন্দ। দ্বি-বার্ষিক সম্মেলনে আগামী ২০২৫-২৬ইং সেশনে হাফেজ মোহাম্মদ কারিমুল ইসলামকে সভাপতি এবং মোঃ ইসমাইল হোসেনকে সেক্রেটারি ও মাওলানা এনামুল হক বেলালীকে সাংগঠনিক সম্পাদক করে বটিয়াঘাটা পশ্চিম থানা শাখার কমিটি ঘোষণা করা হয়।



