স্থানীয় সংবাদ

দিঘলিয়া থানা পুলিশ বিকাশের হারানো টাকা উদ্ধার করে ফিরিয়ে দিলেন মালিককে

দিঘলিয়া প্রতিনিধি ঃ অফিসার ইনচার্জ দিঘলিয়া থানা এইচ এম শাহীনের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক তদন্ত রোকনুজ্জামানের সহায়তায় পিএসআই (নিঃ) নারায়ন দাশ দিঘলিয়া থানার জিডি মূলে বিকাশের হারানো টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের নিকট বুঝাইয়া দিয়েছেন।
বিভিন্ন সময় বিকাশের টাকা খোয়া গেলে বা কারো কোনো মোবাইল হারানো গেলে পুলিশ আধুনিক প্রযুক্তির সহযোগিতায় উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়ে চলেছেন। তারই ধারাবাহিকতায় দিঘলিয়া থানা পুলিশ জিডি মূলে এ টাকা উদ্ধার করেন। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে বলেন, দিঘলিয়া থানার এটা চলমান প্রক্রিয়া এবং এ ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button