স্থানীয় সংবাদ

দিঘলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দিঘলিয়া প্রতিনিধি ঃ কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে দিঘলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার শিক্ষক বিরোধী অনভিপ্রেত মন্তব্যের প্রতিবাদে দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বরে আজ ২৯ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে চারটায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অধীর কুমার কুন্ডু, মোঃ সেকেন্দার আলী, মোঃ কামরুল ইসলাম, শেখ ইসরাইল হোসেন, শোয়েব হোসেন, নুরুল ইসলাম, হিমিয়া আফরিন, নাজমুল আলম, ইমরান গাজী, মাহমুদুল হাসান, সুব্রত প্রমূখ শিক্ষক নেতৃবৃন্দ।
উক্ত মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০০ জন শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় এর অপসারণ চেয়ে বক্তব্য রাখেন। এরপর উপজেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সরকারের উর্ধ্বতন মহলে প্রেরণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button