স্থানীয় সংবাদ

খুলনা কারাগারে সাবেক ব্যাংক ম্যানেজারের মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা কারাগারে এক কয়েদীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত কয়েদী নগরীর ফুলবাড়িগেট শাখা সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার মো: আক্রামুজ্জামান। তিনি দৌলতপুর থানার মধ্যডাংগা নগর এলাকার বাসিন্দা শেখ মহিউদ্দিনের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারগারের জেলার আবু সায়েম। তিনি বলেন, খানজাহান আলী থানার একটি মামলায় তার ৫ বছর সশ্রম কারাদন্ড এবং একইসাথে ৫৯ লাখ ৫৬ হাজার ২২৮ টাকা ৫৪ পয়সা জরিমানা করেন খুলনার একটি আদালত। হাইকোর্টে আবেদন করলে সাজার মেয়াদ কমিয়ে এক বছর সশ্রম কারাদন্ড এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার তিনি হৃদরোগে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার রাত ৯টা পর্যন্ত লাশ খুমেক হাসপাতাল মর্গে ছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button