স্থানীয় সংবাদ
দৌলতপুর ১০৫ গ্রাম গাঁজাসহ আটক ১

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুরস্থ এ্যাডামস সম্মুখে খুলনা যশোর মহাসড়কের পাশের সামনের পাঁকা রাস্তার উপর হতে মঙ্গলবার (২৮ জানুয়ারী) রাতে ১০৫ ( একশত পাঁচ গ্রাম) গাঁজাসহ এক মাদককারবারীকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। আটককৃত আসামী দৌলতপুর বনানী পাড়া এলাকার বাসিন্দা মো. নাসিরের পুত্র মো. তামিম (২১)। এ সংক্রান্তে দৌলতপুর থানার এসআই মো. হাবিবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।


