স্থানীয় সংবাদ

গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদ-, ১ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ গোপালগঞ্জে চাঞ্চল্যকর শিশু তালহা মোল্লা ওরফে মুহিন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদ- এবং একজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলেন—মো. আমিন উদ্দিন ও মো. শিহাব মোল্লা। যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি হলেন মো. শাওন মোল্লা। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. লিয়াকত আলী মোল্লা ওরফে লিকুকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত থাকলেও যাবজ্জীবন দ-প্রাপ্ত শাওন মোল্লা পলাতক রয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মানজুরুল ইসলামের ১২ বছর বয়সী ছেলে তালহা ওরফে মুহিন মাছ ধরা দেখতে গিয়ে নিখোঁজ হয়। পরে ২৪ ফেব্রুয়ারি রাতে ভাড়াটিয়া আমিন উদ্দিনের ঘরের ট্রাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মানজুরুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এ রায় দেন।
রায়ের প্রতিক্রিয়ায় ভুক্তভোগী শিশুর বাবা মনজুরুল ইসলাম সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী এম জুলকদর রহমান জানান, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button