স্থানীয় সংবাদ

ডুমুরিয়ার পদ্মবুনিয়া খাল খননের উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলাধীন ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের পদ্মবুনিয়া খাল পুনঃখনন কার্যক্রম বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার উদ্বোধন করেন। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শোভনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক অমূল্য কুমার সরকার।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসি, খুলনার নির্বাহী প্রকৌশলী কৃষিবিদ মোঃ জামাল ফারুক, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান। বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার বলেন, ফসলী জমির মধ্য দিয়ে প্রবাহিত মজা খালগুলো পুনঃখনন করতে পারলে জলাবদ্ধতা অনেকাংশে কমানো যাবে। তিনি কৃষি, বিএডিসি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও জনপ্রতিনিধিদের ডুমুরিয়া এলাকায় জলাবদ্ধতা নিরসনে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সম্মিলিতভাবে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানান। উদ্বোধনী সভায় সফল ফর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের খুলনা অঞ্চলের ম্যানেজার কৃষিবিদ মোস্তফা নূরুল ইসলাম রেজা দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ৫ জেলার ১২ উপজেলায় প্রকল্পের সম্পাদিত ও চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে সভায় বর্ণনা করেন। ১৬০০ মিটার দৈর্ঘ্যের পদ্মবুনিয়া খালটি খনন হলে ১২টি পানি ব্যবহারকারী দলের ১১৩৭ কৃষক পরিবার উপকৃত হবেন বলে সলিডারিডাড ও উত্তরণ সূত্রে জানা যায়। উদ্বোধনী সভা শেষে বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার কোদাল দিয়ে মাটি কেটে পুনঃখনন কাজ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণ এর সমন্বয়কারী ফাতেমা হালিমা আহমেদ, কৃষিবিদ ইকবাল হোসেন, কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান, সুব্রতরায়, কমিউনিকেশন অফিসার আরিফ বিল্লাহহর পানি ব্যবহারকারী দলের প্রায় ৩০০ নারী ও পুরুষ কৃষিজীবী। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন করেন কৃষিবিদ ড. এস এম ফেরদৌস।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button