এ ধরনের স্কিল ডেভলপমেন্ট সেন্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও বেশি যুগোপযোগী করবে

# কুয়েটে একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড স্কিল ডেভলপমেন্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে ভিসি #
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেছেন‘‘ বিশ^বিদ্যালয়ের এ ধরনের স্কিল ডেভলপমেন্ট সেন্টার বিশ^বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও বেশি যুগোপযোগী করবে এবং শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি বলেন আমাদের সকলের উদ্দেশ্য একটা হওয়া উচিত এই বিশ^বিদ্যালয়ের উন্নয়ন, আমরা যদি ব্যক্তির উন্নয়ন চাই তাহলে বিশ^বিদ্যালয়ের উন্নয়ন সম্ভব নয়। বিশ^বিদ্যালয়ের ক্ষতি বা সুনাম ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে বিশ^বিদ্যালয়ের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।’’ তিনি গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর ব্লক-এ এর “অঅঝউঈ-৫০১” কক্ষে “একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড স্কিল ডেভলপমেন্ট সেন্টার” এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম ও রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঞা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন “একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড স্কিল ডেভলপমেন্ট সেন্টার”-এর পরিচালক প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধানগণ, শাখা প্রধানগণ, প্রভোস্টগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরসহ শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রীবৃন্দ সেন্টার¬¬¬¬টি ঘুরে দেখেন।



