স্থানীয় সংবাদ

শেষ সময়ের প্রচার-প্রচারণায় ‘ব্যস্ত’ প্রার্থীরা

দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচনের বাকি মাত্র ২দিন
# প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি #
# সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ, বিশৃঙ্খলা করা চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ #

মো. আশিকুর রহমান ঃ দৌলতপুর বাজার বণিক সমিতি (রেজি:নং- ২৫১০)’র ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন বাকি মাত্র ২ দিন, আগামী ৩ ফেব্রুয়ারী (সোমবার) অনুষ্ঠিত হবে প্রত্যাশিত নির্বাচন। ওই দিন সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত মৎস্য পট্টিতে চলবে ভোট গ্রহন। ইতোমধ্যে আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করে তুলতে সকল প্রস্তুতি গ্রহন করেছে নির্বাচন পরিচালনা কমিটি। এদিকে, আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থীরা শেষ সময়ের প্রচার-প্রচারণা নিয়ে চরম ব্যস্ততায় দিন পার করছেন। প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখরিত গোটা দৌলতপুর এলাকা। গোটা দৌলতপুর এলাকা, বিশেষ করে গোটা নির্বাচনী এলাকায় প্রার্থীদের রঙিন পোষ্টার, ফেস্টুন, প্লেকার্ড ও লাইটিংয়ে ছেঁয়ে গেছে। তাছাড়া নির্বাচনী এলাকায় দুপুর গড়াতে না গড়াতে প্রার্থীদের প্রচার মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। শেষ সময়ে প্রার্থীরা ভোটদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন। নানা প্রতিশ্রুতি দিয়ে দোয়া ও সমর্থন চাইছেন। প্রার্থীরা বলছেন, ব্যবসায়ী ও বাজারের সার্বিক উন্নয়ণে তারা নিবেদিত প্রাণ হিসাবে কাজ করবেন। বিপরীতে ভোটারা বলছেন, এমন যোগ্য ব্যক্তিকে আমরা নির্বাচিত করতে চাই, যে বা যারা (প্রার্থীরা) ব্যবসায়ীদের সুখে-দুঃখে ও বিপদে আপদে পাশে থাকবেন। বাজারের উন্নয়নে কাজ করবেন, ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে প্রতিটি কাজ সম্পাদন করবেন এমনটাই প্রত্যাশা। শুক্রবার (৩১ জানুয়ারী) দিনজুড়ে দৌলতপুর বাজার ঘুরে প্রার্থী, ভোটার, সাধারন ব্যবসায়ীদের সাথে কথা বলে এসব কথা শোনা গেছে। সম্প্রতি সময়ে দৌলতপুরের চায়ের দোকান হতে শুরু করে সর্বত্র এখন আলোচনার কেন্দ্র বিন্দু কারা আসছেন দৌলতপুর বাজার বণিক সমিতির নতুন নেতৃত্বে! কারা গলায় পড়বে বিজয়ের মালা। নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন মাঠে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা নিয়োজিত থাকবে। মাঠে সার্বক্ষনিক ভ্রাম্যমান মোবাইল কোর্ট পর্যবেক্ষনে থাকবে। স্ক্রীন পর্দার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষনের জন্য একটি মনিটরিং সেল গঠন করা হবে। যারা নির্বাচনের দিন ২৪ ঘন্টা নির্বাচনী কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষন করবেন। নির্বাচনকে ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাগ্রহন করা হবে।
দৌলতপুর বাজারের সবজি বিক্রেতা ও ভোটার মিঠু জানান, নির্বাচন সন্নিকটে। বাজারে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আচারণবিধি অনুসারে প্রচারনার শেষ সময় শনিবার রাত ১২ টা পর্যন্ত। শেষ সময়ে প্রার্থীরা দিনের অধিকাংশ সময় জুড়ে দেখা করতে আসছেন। দোয়া ও ভোট প্রার্থনা করছেন। আমরা ব্যবসায়ীরা এমন যোগ্য ব্যক্তিকে ভোটদানের মাধ্যমে নির্বাচিত করতে চাই, যারা ব্যবসায়ী ও বাজারের সার্বিক উন্নয়ণে কাজ করবে। আমাদের বিপদ-আপদের কথা শুনে ছুটে আসবে।
ভোটার ও চা বিক্রেতা মীর হোসেন জানান, আমি চাই কেবিনেটে নতুন মুখ আসুক। তারা নতুন ভাবে কাজ করবে। যারা সকল স্বার্থের উর্ধ্বে আমাদের ও বাজারের পক্ষে কাজ করবে এবং যারা নির্বাচনে জয় লাভ করবেন তাদের প্রতি প্রত্যাশা থাকবে মৎস পট্টির উন্নয়ন, নদী-ভাঙনের হাত থেকে বাজার, রাস্তাঘাট ও স্থাপণা রক্ষা করার উদ্যোগ গ্রহন করবেন।
ভোটার ও কসমেটিক্স ব্যবসায়ী কামরুল হোসেন এরশাদ জানান, নির্বাচন সন্নিকটে। প্রার্থীরা ভোট চাইতে আসছেন। ভোট আমার আমানত। আমি অবশ্যই যোগ্য প্রার্থীকে আমার মূল্যবান ভোটটি প্রদান করবো। প্রার্থীদের কাছে প্রত্যাশা, যারা নির্বাচিত হবেন, তারা যেন এই গুরুত্বপূর্ন রাস্তাঘাট, পেয়াজঘাটসহ নদী-ভাঙনের কবলে যে সকল গুরুত্বপূর্ন রাস্তাগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে তা সংস্কারের উদ্যোগ নেন।

আসন্ন দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী আলহাজ¦ শেখ আসলাম জানান, দৌলতপুর বাজারকে একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজীমুক্ত ও মাদকমুক্ত বাজার হিসাবে গড়ে তুলতে চাই। শেষ সময়ে ভোটাদের সাথে দেখা করছি, দোয়া ও সমার্থন চাচ্ছি। আমি নিজেকে যোগ্য প্রার্থী হিসাবে মনে করছি। আশাকরি ভোটাররা তাদের মূল্যবান ভোটটি প্রদান করে আমাকে তাদের সেবা করার সুযোগ দেবেন। আমি অতিতে ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করেছি, বর্তমানে করছি এবং ভবিষ্যতেও কাজ করবো। নির্বাচন পরিচালনা কমিটির কাছে চাওয়া সুষ্ঠু নির্বাচন পরিচালনার পথে যদি কেউ বাধা হয়ে দাড়ায়, তার বিরুদ্ধে তাৎক্ষনিক যেন তারা কঠোর পদক্ষেপ গ্রহন করে। যেক্ষেত্রে তাদের গ্রহনযোগ্যতা বাড়বে।
আসন্ন দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সহ-সভাপতি প্রার্থী মো. আশিকুর রহমান (শুভ) জানান, নির্বাচন সন্নিকটে। শেষ সময়েও ভোটারদের সাথে সাক্ষাত করছি, দোয়া চাচ্ছি, ভোট প্রার্থনা করছি। আমার পিতা আফছার আলী মোড়ল ব্যবসায়ীদের সার্বিক কল্যানে ও বাজারের উন্নয়নে দীর্ঘ বছর ধরে সুনামের সাথে সভাপতির হিসাবে দায়িত্বপালন করেছেন। আমি তার যোগ্য সন্তান হিসাবে ওই একই লক্ষ্য ও উদ্দেশে নিয়ে ব্যবসায়ীদের পাশে থেকে ও বাজারের সার্বিক উন্নয়ণে নিরলসভাবে কাজ করার জন্য নির্বাচনে অংশগ্রহন করছি। প্রার্থী হিসাবে ভোটারদের কাছে আমার চাওয়া, ভোট যেহেতু একটি পবিত্র আমানত, সেহেতু ভোটাররা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি নিজেকে যোগ্য প্রার্থী হিসাবে দাবি করি এবং আশাকরি ভোটাররা আমাকে যোগ্য প্রার্থী হিসাবে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
আসন্ন দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সাঃ সম্পাদক প্রার্থী এমএম জসিম জানান, নির্বাচনী আচরণবিধি অনুসারে শনিবার রাত ১২টা পর্যন্ত প্রচারণার শেষ সময়। ভোট ভোটারের গণতান্ত্রিক অধিকার, আমানত। তাদের ভোট তারা পছন্দের প্রার্থীকেই দিবেই। তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিচার বিশ্লেষন করে যেন তাদের যোগ্য প্রার্থীকেই ভোটটি প্রদান করে। আমি নির্বাচিত হয় বা না হয়, আমি ভোটারদের পাশে অতিতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমি নির্বাচিত হলে এই সম্ভবনাময় বাজারের সর্ব্বোচ উন্নয়নের জন্য কাজ করবো। নির্বাচন পরিচালনা কমিটির কাছে চাওয়া তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ণের লক্ষ্যে আইন-শৃঙ্খলাসহ সার্বিক দিকে দৃষ্টি রাখার। যেন তারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহন করতে পারেন।
আসন্ন দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সহ-সাঃ সম্পাদক প্রার্থী এমএম সফি জানান, নির্বাচনের প্রচার-প্রচারণা চালাতে গিয়ে যেন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ না হয়, সেদিকে লক্ষ্যে রেখেই আমি আমার প্রচার প্রচারণা চালাচ্ছি। দৌলতপুর বাজার বণিক সমিতি একটি ঐতিহ্যবাহী পেশাজীবি সংগঠন। আমি প্রতিন্দ্বিতামূলক নির্বাচনে বিশ^াসি, প্রতিহিংসার নির্বাচনে বিশ^াসি নয়। সুতারং আমাদের মধ্যে যদি প্রতিহিংসা না থাকে, তবে আমি বিশ^াস করি আসন্ন নির্বাচনটি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমি পুনরায় নির্বাচিত হলে যে ধরনের পদক্ষেপ নিয়ে বাজারের ড্রেনেজ ব্যবস্থা, পয়নিষ্কাষণ ব্যবস্থা, রাস্তা-ঘাট উন্নতিকরণসহ সার্বিক বিষয়ে ব্যবসায়ীদের সাথে নিয়ে কাজ করবো। অতিতেও ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও কাজ করবো। আশাকরি ব্যবসায়ীরা আমাকে সমর্থন করবেন।
দৌলতপুর বাজার বণিক সমিতি এডহক কমিটির আহ্বায়ক শেখ ইমাম হোসেন জানান, আমরা শতভাগ আশাবাদী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা ব্যবস্থাসহ ইতোমধ্যে সার্বিক বিষয়ের ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। দৌলতপুর বণিক সমিতির অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য সকলের সহযোগীতা কামনা করছি।
দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ মুশার্রফ হোসেন জানান, দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচন আসন্ন। একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আশাকরি সকলের সহযোগীতা পেলে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে নির্বাচন পরিচালনা কমিটি।
এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে সকলের কাছে গ্রহনযোগ্য, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসাবে উপহার দেওয়ার জন্য প্রথমেই সকলের কাছে সহযোগীতা কামনা করছি। নির্বাচনের দিন মাঠে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। নির্বাচন বানচাল বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। পাশাপাশি তিনি আরো জানান, ইতোপূর্বে জুট বেলিং এন্ড প্রেস ইউনিয়ন (১১৫৫)’র ও ইমারত ইউনিয়নের নির্বাচন সফলতার সাথে সম্পন্ন করেছি, সেই অভিজ্ঞতা থেকে এই নির্বাচনও সফলতার সাথে সম্পন্ন করতে পারবো বলে আশাবাদি।
উল্লেখ্য, আসন্ন দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচনে ১০ টি পদের বিপরীতে ভোটের মাধ্যমে ১৮ জন প্রার্থী নির্বাচিত হবেন, যার মধ্যে সভাপতি ১ জন, সহ-সভপতি পদে ২ জন, সাঃ সম্পাদক পদে ১ জন, সহ-সাঃ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন, দপ্তর সম্পাদক পদে ১ জন, প্রচার সম্পাদক পদে ১ জন, ক্রীড়া সম্পাদক পদে ১ জন ও কার্যনির্বাহী সদস্য পদে ৭ জন। ভোটার সংখ্যা ২৫৬৬। আরো উল্লেখ্য, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও এডহক কমিটির আহ্বায়কসহ ২১জন সদস্য নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button