ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ‘ডাকাত’ আটক

# খুলনার দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযান #
# ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মিনি ট্রাকসহ বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার #
# পুলিশ বলছে : ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে #
এম.এ রহমান ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের অর্ন্তগত দৌলতপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে বুধবার দিনগত রাতে আন্তঃজেলার সংঘবদ্ধ সক্রীয় ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, খুলনার বটিয়াঘাটা থানাধীন ভান্ডারকোট এলাকার বাসিন্দা আবু সাঈদের পুত্র মোঃ আল মিলহান শেখ @ মিলন (৩০), বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন চুলকাঠি সৈয়দপুর ফকিরপাড়া এলাকার বাসিন্দা মিজান ফকিরের পুত্র মাসুম ফকির (৩৫), একই জেলার রামপাল থানাধীন শোলাকুড়া দক্ষিনপাড়া এলাকার বাসিন্দা মৃত শুকুর শেখের পুত্র নাহিদ শেখ (২৮) ও একই জেলার ফকিরহাট থানাধীন আটটাকি বুটিতলা এলাকার বাসিন্দা সিদ্দিক হাওলাদারের পুত্র হাসান হাওলাদার (২৯)। আটককৃত আসামীদের নিকট হতে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মিনি ট্রাক ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারও করেছে পুলিশ। ওই ঘটনায় সংশ্লিষ্ট থানার এসআই মোঃ রবিউল ইসলাম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামীদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী। পুলিশ বলছে, ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যহত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জড়িত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবেন তারা। সংশ্লিস্ট সূত্র জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বুধবার (৩০ জানুয়ারী) দিনগত রাতে দৌলতপুর থানা এলাকার রেলিগেট এ্যাডামস ইন্টিগ্রেটেড ট্রেনিং সেন্টার সংলগ্ন খুলনা-যশোর মহাসড়কের বাম পাশে একটি মিনি ট্রাকসহ সন্দেহভাজন কিছু ব্যক্তি অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তি সেকেন্ড অফিসারসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌচ্ছান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন দৌঁড়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক ওই মিনি ট্রাক জব্দপূর্বক আটককৃত আসামীদের ঘেরাও করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা আন্তঃজেলার সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে স্বীকার করে। এসময় পুলিশ জব্দকৃত মিনি ট্রাকের কেবিনের ভেতর থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করেন। অতঃপর পুলিশ পুনরায় অভিযান পরিচালনা আটককৃত আসামী হাসান হাওলাদারকে দৌলতপুরস্থ নতুনরাস্তা মোড় এলাকা হতে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রবিউল ইসলাম বলেন, বুধবার গভীর রাতে রেলিগেট মহাসড়কের উপর কিছু সন্দেহভাজন ব্যক্তি অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে ওই স্থানে পৌচ্ছায়। সন্দেহভাজন ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেন। ওই সময় তাদের সাথে থাকা মিনি ট্রাক জব্দ করি। ট্রাক তল্লাশি করে ভেতরে থাকা ডাকাতির কাছে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করি। আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করি, আসামীদের আদালতে প্রেরন করি।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী জানান, প্রথমেই আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, যিনি দৌলতপুর থানাকে একটি বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন। কারণ, আমরা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পেরেছি। ডাকাতির প্রস্তুতিকালে সংক্রীয় সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছোট ট্রাক ও বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করতেও সক্ষম হয়েছি। আসামীদের বিরুদ্ধে মামলা রুজুসহ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যহত রয়েছে। তবে সামনের দিনগুলোতে দৌলতপুর থানা এলাকায় ডাকাতির বিরুদ্ধে আমাদের আরো বেশি সর্তক ও সজাগ থাকতে হবে।



