স্থানীয় সংবাদ

দৌলতপুর মুহ্সীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

# প্রধান অতিথি : অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) #

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর দৌলতপুর মুহ্সীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তারুণ্যের উৎসব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( এল.এ) নূরুল হাই মোহাম্মদ আনাছ।
বিশেষ অতিথি ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (খানজাহান আলী) খুলনার মোছা: রুমানাই ইয়াসমিন, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, বিপ্লবী সাঃ সম্পাদক শেখ ইমাম হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খবির হোসেন, সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম জোয়ার্দ্দার, প্রধান শিক্ষক মিতা বাগচি। এ সময় উপস্থিত ছিলেন ছিলেন দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মোঃ আশিকুর রহমান, সহকারি প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান, পাপিয়া খানম, মোঃ কামাল হুসাইন, তাওহিদুর রহমান, হাসানুজ্জামান, লুৎফুন্নেসা, শ্যামল মন্ডল, সুমিতা মল্লিক, মো. জাকির হোসেন, মোঃ হাবিবুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button