স্থানীয় সংবাদ

খুলনায় সড়ক দুর্ঘনায় নিহত ১ : আহত ১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা ফুলতলা উপজেলায় সড়ক মাহেন্দ্র ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছে ১ জন। নিহত হলেন মহেন্দ্রযাত্রী হাফিজ শেখ ও আহত মো: তপু ইসলাম। গতকাল শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে খুলনার ফুলতলা উপজেলা বেজেরডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘনা ঘটে। ফুলতলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাইভেটকার ও মাহেন্দ্রে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। থানার এসআই সুকান্ত ঘটনাস্থলে গেছেন। আপতত এটুকু জানতে পেরেছি।
খুমেক হাসপাতালের সূত্রে জানা যায়, ফুলতলায় সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে মাহেন্দ্র যাত্রী হাফিজ শেখ নামে একজন মারা যান। তাকে খুমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তার মৃত ঘোষণা করেন। হাসপাতালে আসার আগেই সে মারা যায়। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি এলাকার বাসিন্দা আনসার আলী আকন এর পুত্র। এছাড়া মো: তপু ইসলাম নামে আরও এক যাত্রী আহত হয়েছেন। সে ফুলতলা উপজেলার জুগ্নিপাশা এলাকার বাসিন্দা বাচ্চু শেখের পুত্র। প্রাথমিক ভাবে জানা গেছে, সড়কদুর্ঘটনায় আরও হতাহতের আশংকা করা হচ্ছে। স্থাণীয় বাসিন্দা তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button