স্থানীয় সংবাদ

রূপসা নদীতে লাইটার জাহাজ ডুবি : উদ্ধারে কোস্টগার্ড

স্টাফ রিপোর্টার ঃ খুলনার রূপসায় দুর্ঘটনায় কবলিত লাইটার জাহাজ ‘এমভি সেভেন সার্কেল-২৩’ এ উদ্ধার কার্যক্রম কোস্টগার্ড। গতকাল শুক্রবার কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমা-ার মো: সিয়াম উল হক এ তথ্য জানান।
তিনি জানান, হারবারিয়া থেকে ১ হাজার ১৭৫ টন সিমেন্ট তৈরি কাচামাল নিয়ে রূপসাগামী লাইটার জাহাজ ‘এমভি সেভের সার্কেল-২৩’ বৃহস্পতিবার দিবাগত রাতে রূপসা নদীর রেল ব্রীজের পিলারের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটি ওয়াটার লেভেল থেকে আনুমানিক ২ ফিট নিচে ড্যামেজ হয়। যার ফলে জাহাজে ভেতরে পানি প্রবেশ করতে থাকে। পরবর্তীতে জাতীয় জরুরি সেভা ৯৯৯ ও স্থাণীয় কোস্টগার্ড নিকট সাহায্য সহায়তা চাওয়া হলে বিসিজি স্টেশন রূপসা কর্তৃক সহায়তা প্রদানের জন্য একটি উদ্ধারকারী দল ডাইভিং বোট নিয়ে ঘটনাস্থলে পৌছায় এবং উদ্ধার কাজ শুরু করেন। তিনি জানান, জাহাজের ১৩ ক্রু নিরাপদে রয়েছে তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। উদ্ধারের কাজ চলামন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button