আজ খুলনার একুশে বই মেলার উদ্বোধন

# চলবে মাস ব্যাপী #
স্টাফ রিপোর্টারঃ আজ শনিবার থেকে খুলনায় শুরু হচ্ছে লেখক সাহিতিকদের প্রাণের মেলা একুশে বই মেলা। মাস ব্যাপী এই বই মেলা চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্ব সাধারনের জন্য খোলা থাকবে। তবে ছুটির দিন সকাল থেকেই মেলা খোলা থাকবে। এবার মেলার পরিধি বৃদ্ধি পেয়েছে। মোট ৯০টি স্টল বসবে। এর মধ্যে ৭০টি বইয়ের স্টল থাকবে। বাকী স্টল গুলো কুটির ও হস্ত শিল্পের স্টল থাকবে বলে জানান মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব বিভাগীয় গণগ্রন্থাগারের উপ পরিচালক হামিদুর রহমান। ইতোমধ্যে স্টল তৈরীর কাজ সম্পন্ন হয়েছে। আগত লেখক সাহিত্যিকদের জন্য এবাই প্রথম থাকছে স্থায়ী লেখক কুঞ্জ। যা খুবই সুন্দর করে তৈরী করা হয়েছে। থাকছে জুলাই-আগস্টের স্মৃতিবিজড়িত বিশাল মঞ্চ। এবারই প্রথম স্টল বরাদ্দ হলো লটারির মাধ্যমে। এতে বেশীরভাগ স্টল মালিকরা খুশি বলে অভিমত প্রকাশ করেছেন বই মেলা গ্রুপে। আজ বিকেল ৪টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, বিশেষ অতিথি থাকবেন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার ও বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মোঃ হুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।



