স্থানীয় সংবাদ

সুন্দরবনে ১৫ জেলের মুক্তিতে জনপ্রতি ৩ লাখ টাকা দাবি ডাকাতদের

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ দুবলার চর এলাকার বাহির সমুদ্র থেকে অপহৃত ১৫ জেলের প্রত্যেকের মুক্তির জন্য ৩ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে ডাকাতরা। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে দুবলার চর থেকে এই তথ্য নিশ্চিত করেন জেলেরা। জেলেদের অপহরণের সময় ডাকাতদের রেখে যাওয়া মোবাইল নাম্বারে সকালে ফোন করার পর তারা এই মুক্তিপন দাবি করে। প্রতাপনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর ও চাকলা বেল্টের জেলেদের সভাপতি আব্দুর রউফ জানান, ২৭ জানুয়ারি ভোর রাতে জেলেদের অপহরণের সময় ডাকাতরা যোগাযোগের জন্য যে মোবাইল নাম্বার রেখে যায় সেটি গত চার দিন ধরে বন্ধ থাকলেও শুক্রবার সকালে এটি খোলা পাওয়া যায়। ওই নাম্বারে যোগাযোগ করলে প্রতি জন জেলের মুক্তির বিনিময়ে তিন লাখ টাকা করে দাবি করে তারা। তবে কোন স্থান জানায়নি ডাকাতরা। দুবলার চর এলাকার বাহির সমুদ্র থেকে অপহৃত ১৫ জেলের প্রত্যেকের মুক্তির জন্য ৩ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে ডাকাতরা। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে দুবলার চর থেকে এই তথ্য নিশ্চিত করেন জেলেরা। জেলেদের অপহরণের সময় ডাকাতদের রেখে যাওয়া মোবাইল নাম্বারে সকালে ফোন করার পর তারা এই মুক্তিপন দাবি করে। প্রতাপনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর ও চাকলা বেল্টের জেলেদের সভাপতি আব্দুর রউফ জানান, ২৭ জানুয়ারি ভোর রাতে জেলেদের অপহরণের সময় ডাকাতরা যোগাযোগের জন্য যে মোবাইল নাম্বার রেখে যায় সেটি গত চার দিন ধরে বন্ধ থাকলেও শুক্রবার সকালে এটি খোলা পাওয়া যায়। ওই নাম্বারে যোগাযোগ করলে প্রতি জন জেলের মুক্তির বিনিময়ে তিন লাখ টাকা করে দাবি করে তারা। তবে কোন স্থান জানায়নি ডাকাতরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button