খুলনায় সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর জলি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় সংরক্ষিত ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকের জেসমিন পারভীন জলিকে (৫৭) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে খুলনার লবনচরা থানাধীন মোল্লাপাড়া মেইন রোড তার স্বামীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম গতকাল শনিবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সোয়া ১টার দিকে লবনচরা থানাধীন মোল্লাপাড়া মেইন রোড, হোল্ডিং নং ৯০/১২ এর বাসায় অভিযান চালিয়ে অ্যাডভোকের জেসমিন পারভীন জলিকে গ্রেপ্তার করা হয়। সে সাবেক খুলনায় সংরক্ষিত আসনের কাউন্সিলর ছিলো। এছাড়া ওয়ার্ড যুবলীগের মহিলা নেত্রী ছিলেন। তার স্বামী মো: খায়রুল আলম এর বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি বলেন, এ্যাডঃ জেসমিন পারীভন জলি এর বিরুদ্ধে খুলনা সদর থানার মামলা নং-২৪, তারিখ-২১/০৯/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৫/৩০৭/১১৪/৫০৬ তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪ এর এজাহারনামীয় আসামী। এছাড়া গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তাহার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেন।
জানা গেছে, ২০২৩ সালে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত ১০ নং ওয়ার্ডে কাউন্সিরর পদে প্রার্থী ছিলেন অ্যাডভোকেট জেসমিন পারভীন জলি। ওই নির্বাচনে তিনি বিজয়ও হন।



