স্থানীয় সংবাদ

নগরীতে মাদকসহ চার মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খালিশপুর থানা পুলিশ ৩১ জানুয়ারি খালিশপুর থানাধীন নয়াবাটি মাধ্যমিক বিদ্যালয়ের মেইন গেটের সামনে থেকে মোঃ রফিক মোল্ল্যা (৩৩) নামের মাদককারবারীকে গ্রেফতার করে। তাকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। এদিকে খালিশপুর থানা পুলিশ ৩১ জানুয়ারি খালিশপুর থানাধীন মুজ্গুন্নী ফেয়ার ক্লিনিকের পিছনে থেকে মোঃ আরিফ তালুকদার (২৮) নামের মাদক কারবারীকে গ্রেফতার করেছে। তাকে ২৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। অন্যদিকে খানজাহান আলী থানার পথের বাজার পুলিশ ক্যাম্পের অভিযানে ৩১ জানুয়ারি সন্ধ্যায় পথের বাজার পুলিশ চেকপোস্টের সামনে থেকে সঞ্জয় পাল (২০) নামের মাদক কারবারীকে গ্রেফতার কের। তাকে ১৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। অন্যদিকে খানজাহান আলী থানা পুলিশ ৩১ জানুয়ারি পথের বাজার চেকপোস্ট থেকে মোঃ মাহাফুজুর রহমান (২১) নামের মাদক কারবারিকে গ্রেফতার করে। তাকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button