ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার দায়িত্বশীল মূল্যায়ন ও শুরা অধিবেশন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার আওতাধীন দিঘলিয়া উপজেলা শাখার দায়িত্বশীল মূল্যায়ন ও শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ১ লা ফেব্রুয়ারি শনিবার বিকাল তিনটায় দিঘলিয়া উপজেলার শাখার দলীয় কার্যলয়ে শাখা সভাপতি নুরুল হুদা সাজুর সভাপতিত্বে ও মোঃ মুহিব্বুল্লাহ এর পরিচালনায় উপজেলা শাখার দায়িত্বশীল মূল্যায়ন ও শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। শুরা অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার এসিস্টেন্ট সেক্রেটারি এস এম রেজাউলকরিম সরদার আরো বক্তব্য রাখেন মাওলানা আসাদুল্লাহ হামিদী , শ্রমিক নেতা মোহাম্মদ ইকবাল হোসেন, যুবনেতা মুফতি ফজলুল হক ফাহাদ, ছাত্রনেতা মোঃ ফরহাদ মোল্লা , জাতীয় ওলামা মাশায়েখা আইম্মা পরিষদ দিঘলিয়া উপজেলা এর সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল, মাওঃ শহিদুল ইসলাম, হাফেজ মাওলানা ড. রফিকুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি আমিনুর রহমান, হাফেজ মাওঃ আশরাফুল করিম, মাওলানা জামিরুল ইসলাম মাওলানা মোঃ বিলাল হোসেন সাফি, হাফেজ মাওলানা মোঃ আফজাল হোসাইন, মাওলানা রমজান আলী, মাওলানা মুঃ সেলিমুল্লাহ, শেখ আব্দুস সালাম, মুফতি মোঃ আক্তার হোসেন, হাফেজ আব্দুল হাকিম মাওলানা মোঃ আশরাফুল ইসলাম,মাওলানা জামিরুল ইসলাম, মাওঃ বেলাল হোসেন সাফি, মাওলানা আব্দুল্লাহ মাওলানা ফেরদৌসুর রহমান প্রমুখ। অধিবেশন শেষে সকল দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে আগামী ২০২৫-২০২৬ ইং সেশনে মাওঃ আসাদুল্লাহ হামিদীকে সভাপতি এবং রফিকুল ইসলাম এস্কেন্দারকে সহঃ সভাপতি ও মাষ্টার জাফর সাদেককে সেক্রেটারি এবং মুহিব্বুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে দিঘলিয়া উপজেলা ইসলামী আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।



