স্থানীয় সংবাদ

বটিয়াঘাটার ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি বাজারে পাকা ইমারত নির্মাণ কাজ

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ অবশেষ বটিয়াঘাটার ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি বাজারে পাকা ইমারত নির্মাণ কাজ। গতকাল নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি,এসিল্যান্ড শরীফ শাওন এর মাধ্যমে ¯’ানীয় ইউপি সদস্য জি এম এনামুলকে কাজটি বন্ধের নির্দেশ দেন। সূত্রে প্রকাশ,খুলনা বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের সুন্দরমহল বাজারে অবস্থিত সরকারি পেরিফেরি জায়গার উপর নির্মাণ করছে বহুতল ভবনের কাজ। স্থানীয় বাজার কমিটির সভাপতি কাশেম গাজী ও স্থানীয় ডাক্তার আজিজুর রহমান। এসময় স্থানীয় লোকজন, ব্যবসায়ী ও এলাকাবাসী কাজে বাধা দিলে তাদেরকে বিভিন্ন ভয়-ভীতি দেয়া হয় বলে অভিযোগ উঠে। এলাকাবাসী, স্থানীয় ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্যর হস্তক্ষেপে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড এর সহযোগিতায় ভবন নির্মাণের কাজটি বন্ধ করা হয়। স্থানীয় বাজার কমিটির সভাপতি কাশেম গাজী নিজের ক্ষমতা ব্যবহার করে এলাকায় গড়ে তুলেছে সুদের কারবারের মহোৎসব। বাজারের ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছে তার কাছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। ইতোপূর্বে কাসেম কাজী সরকারি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পেরিফেরি জায়গা দখল করে ৩০টির ঊর্ধ্বে ঘর নির্মাণের সহযোগিতা করেছে। তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে মোটা অংকের অর্থ । জায়গা দখল করে সেটি আবার অন্য লোকজনের নিকট বিক্রিরও অভিযোগ রয়েছে। সুন্দরমহল বাজারে অবৈধ দখল করে অর্ধশত ঘর ভবন নির্মাণ করেছে ¯’ানীয়রা। আর এসব দখলের পিছনে রয়েছে বাজার কমিটির কাশেম গাজী। এলাকায় সুদে কাশেম হিসাবে পরিচিতি বাজার কমিটির সভাপতি কাশেম গাজী। একাধিক ব্যবসায়ীদের অভিযোগ,বাজারটি নিয়ন্ত্রণ করেন কাশেম গাজী। বাজারের কোন দোকানে চুরি হলে তার কোন সঠিক ন্যায়বিচার পায়না ব্যবসায়ীরা । ¯’ানীয় এলাকাবাসী ও সচেতন মহল বলছে,সরকারি জায়গায় অব¯ি’ত অবৈধ নির্মিত ঘর ও ভবনগুলো উচ্ছেদ করা হোক। দখল মুক্ত করা হোক সাধারণ মানুষের জন্য কাঁচা বাজারটি। অভিযোগ রয়েছে,বিভিন্ন এলাকা থেকে আসা সুন্দরমহল বাজারে ব্যবসায়ীদের নিকট থেকে ইজারা (খাজনা) আদায় করা হয়। অথচ সরকারি ভাবে বাজারটি ইজারা দেওয়া হয় না। ¯’ানীয় ইউপি সদস্য জিএম এনামুল গাজী বলেন, এসিল্যান্ড স্যারের ফোন পেয়ে আমি বাজারে এসে দেখি, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে পাঁকা ভবন নির্মাণ করছেন ¯’ানীয় বাজার কমিটির সভাপতি কাশেম গাজী। আমি সঙ্গে সঙ্গে কাজটি বন্ধ করে প্রশাসনকে অবহিত করি। ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো: সাহারুল বিশ্বাস বলেন, আমি কাজে বাধা দিলে তারা আমাকে হুমকি দেয়। বলে তোর এখানে কি কাজ,আমাদের জায়গায় আমরা কাজ করছি,তুই এখান থেকে চলে যা, এছাড়া বিভিন্ন অশালীন ভাসায় আমার সাথে কথা বলেন, অবৈধ দখলকারীরা । স্থানীয় ব্যবসায়ী নাজমা বেগম, ইউসুফ,মঈন বিশ্বাস, রেজাউল,বাবু,জয়নাল, মাহবুর রহমানসহ আরো অনেকে বলেন,আমাদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করেন কাশেম গাজী। আমরা এর সঠিক ন্যায় বিচার চাই। বাজার কমিটির সভাপতি ও বিএনপি নেতা কাসেম গাজী বলেন,আমি আমার রেকর্ডীয় জায়গায় ঢালাই দিয়ে পাঁকা ইমারত নির্মান করছি। আমি পানি উন্নয়ন বোর্ডের জায়গা বাদ দিয়ে কাজ করছি। আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি বলেন,বাজারটির কোন অনুমোদন নেই। তাছাড়া সরকারি জায়গা দখল করার কোন বিধান নাই। অভিযোগের ভিত্তিতে কাজটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তপূর্বক দখল কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button