আন্দোলন সংগ্রামে রাজপথের সাহসী যোদ্ধা ছিলেন জহর মীর

# বিএনপি নেতা জহর মীরের স্মরণ সভায় বকুল #
স্টাফ রিপোর্টার ঃ আন্দোলন সংগ্রামে রাজপথের সাহসী যোদ্ধা ছিলেন জহর মীর উল্লেখ করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, জনসেবার বিশেষ ভূমিকা পালনকারী ও মাঠ কর্মীদের সাহসের ঠিকানা ছিলেন তিনি। রাজনীতি ত্যাগের-ভোগের নয়, আক্ষেপের নয়-সংগ্রামের, রাজপথের রাজনীতিই যার উপজীব্য সে রকম একজন অনুকরণীয় রাজনীতিক ছিলেন বিএনপি নেতা আবু জাফর জহর মীর। তিনি আজীবন অতন্দ্র প্রহরীর ভূমিকায় বিএনপি নেতাকর্মীদের পাহারা দিতেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় নগরীর বৈকালীস্থ জানাজা চত্ত্বরে খালিশপুর থানা বিএনপি আয়োজিত মহানগর বিএনপির সদস্য ও সাবেক ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, প্রবীন রাজনীতিবিদ জহর মীরের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় নেতা বকুল আরো বলেন, প্রবীন বিএনপি নেতা জহর মীর ছিলেন একটি বিস্তীর্ণ জনপদের অসংখ্য নেতা-কর্মীর নির্ভরযোগ্য অভিভাবক। দুর্যোগে, গণতন্ত্রের সঙ্কটে, দলের দুঃসময়ে তিনি পাহারাদারের ভূমিকা পালন করেছেন। একজন সর্বত্যাগী মানুষ জহর মীরের শূন্যতা কখনোই পূরণ হবে না। বিএনপি নেতা বকুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে মাফিয়া রানী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। একই সাথে পালিয়েছে তার মন্ত্রী পরিষদের সদস্যরা কিন্তু তার প্রেত্মাতারা আরো আজও ছড়িয়ে ছিটিয়ে আছে। হাসিনার দোসররা চায় দেশকে আবারো অস্থির করতে। লুটেরা পতিত সরকারের অবৈধ টাকা দিয়ে দেশের ষড়যন্ত্র করে যাচ্ছে। সরকারের বিভিন্ন দপ্তরে এখনো পতিত সরকারের দোসররা রয়েছে। তিনি বলেন হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা আন্দোলনের একটি অধ্যায় শেষ করেছি। এখন আমাদের আন্দোলন সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়া। তিনি বর্তমান অর্ন্তরবর্তীকালিন সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষনার আহবান জানান। তিনি বলেন সুষ্ঠ ও সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনার জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রয়োজন। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন বিলম্বিত করা যাবে না। বাংলাদেশ যতদিন থাকবে ততদিনই সংস্কার হবে। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। খালিশপুরের বন্ধ মিল কারখানা পুনরায় চালুর আশ^াস দিয়ে বকুল বলেন বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে কল-কারখানা চালু করা হবে। একই সাথে সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মুল করা হবে। খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, শফিকুল আলম তুহিন। থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ^াস ও সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুসের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স. ম. আ. রহমান, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, কেএম হুমায়ুন কবীর, মুর্শিদ কামাল, মোল্লা ফরিদ আহমেদ, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ জাহিদুল ইসলাম, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, নাজমুল হুদা চৌধুরী সাগর, মিজানুর রহমান মিলটন, আজিজা খানম এলিজা, তাজীম বিশ^াস, আনজিরা খাতুন, নিঘাত সীমা, সালমা বেগম, পাপিয়া রহমান পারুল, মদিনা হাওলাদার, লুবনা ইয়াসমিন, শারমিন আক্তার প্রমুখ। উল্লেখ্য গত ২২ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মহানগর বিএনপির সদস্য ও সাবেক ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, প্রবীন রাজনীতিবিদ জহর মীর ইন্তেকাল করেন।



