স্থানীয় সংবাদ

বটিয়াঘাটায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি : থানায় জিডি

স্টাফ রিপোটার ঃ খুলনার বটিয়াঘাটায় মোঃ কামাল হোসেন হাওলাদার নামে এক ব্যবসায়ীকে ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে বাঁধা ও প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগি। শনিবার ১ ফেব্রুয়ারি বাদি বটিয়াঘাটা থানায় সাধারণ ডায়েরি করেন যার নং ২৮, তাং ১-০২-২০২৫। সাধারণ ডায়েরিতে বাদী অভিযোগ করেন, বিবাদী শেখ জাহিদ হোসেন (৪৮), ফাল্গুনী হোসেন (৩২) ফিরোজা বেগম (৪৮) এর সাথে জমি জমার বিষয় নিয়ে পূর্ব থেকে বিরোধ আছে। ইং ০১/০২/২০২৫ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় আমি হাটবাটি মৌজাস্থ (বটিয়াঘাটা নতুন বাসষ্ট্যান্ড) আমার দোকানের সার্টার খুলতে গেলে বিবাদীরা আমাকে বাঁধা দেয়। আমি তাদের নিকট আমাকে বাঁধা দেওয়ার কারণ জানতে চাইলে বিবাদীগণ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়ে বলে আমি যদি আমার দোকানের সার্টার খোলার চেষ্টা করি তাহলে আমাকে মারপিট করে খুন জখম করিবে না হয় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানী করিবে। এমতাবস্থায় নিরাপত্তার স্বার্থে উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডায়েরীভূক্ত করছি। অভিযোগের বিষয়ে জানতে বিবাদী ফাল্গুনী হোসেনের সাথে যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
সাধারণ ডায়েরির তদন্তের দায়িত্বপ্রাপ্ত বটিয়াঘাটা থানার এসআই অজিয়ার রহমান বলেন, এখনো আমি জিডির কপি পাইনি। পেলে অভিযোগের আলোকে তদন্ত করবো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button