খুলনার প্রথম হাই স্কুল দৌলতপুর মুহসিন হাই স্কুলের ১৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ঃ খুলনার প্রথম মাধ্যমিক বিদ্যালয় সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ১৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, র্যালী ও কেক কাটা। এসব কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্তি জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পাদ ব্যবস্থাপনা এবং ভূমি নুরুল হাই মোহাম্মদ আনাছ, বিশেষ অতিথি ছিলেন খুলনা ডাইজেস্টের সম্পাদক এ এইচ এম জামাল উদ্দীন, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল একেএম গোলাম আযম, বিভাগীয় বন্ধু মিডিয়া ফোরামের আহবায়ক খলিলুর রহমান সুমন, সদস্য সচিব সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক কানাই লাল বসাক, আবুল কালাম আজাদী, মোস্তফা ফিরোজ আহমেদ, ফিরোজা খানম, আশীষ কুমার সরকার, আনোয়ার হোসেন, মাসুম বিল্লাহ, রীতেশ রঞ্জন বিশ্বাস, অর্ধেন্দু শেখর মন্ডল, মৃত্যুঞ্জয় ঘোষসহ স্কুলের শিক্ষার্থীরা। উল্লেখ্য, খুলনার ভৈরব নদীর পাড়ে খুলনা-যশোর মহাসড়ক সংলগ্ন দানবীর হাজী মুহাম্মদ মুহসিনের ৩.১৫ একর জমির উপর সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়টি ১৮৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। হাটি হাটি পা পা করে ২০১৬ সালে স্কুলটি জাতীয়করণ হয়।



