স্থানীয় সংবাদ

দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচন ‘আজ’

# সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে #
# নির্বাচনে এলাকা থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা #
# বিশৃঙ্খলা চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারী প্রশাসনের #

স্টাফ রিপোর্টার ঃ আজ সোমবার (৩ জানুয়ারী) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে প্রত্যাশিত দৌলতপুর বাজার বণিক সমিতি (রেজি:নং-২৫১০)’র ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন। মৎস্য পট্টিতে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহন। নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে মাঠে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা নিয়োজিত রয়েছে। মাঠে সার্বক্ষনিক ভ্রাম্যমান মোবাইল কোর্ট পর্যবেক্ষনে থাকবে। স্ক্রীন পর্দার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষনের জন্য ইতোমধ্যে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। যারা ২৪ ঘন্টা নির্বাচনী কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষন করবেন। নির্বাচনকে ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাগ্রহন করা হবে। এর আগে শনিবার (২ জানুয়ারী) রাত ১২টা পর্যন্ত নির্বাচনী আচারণ বিধি মেনে প্রচার-প্রচারণা শেষ করেন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। দৌলতপুর বাজারের ব্যবসায়ী মফিজুর রহমান মিঠু জানান, দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক প্রক্রিয়াই আজ (৩ ফেব্রুয়ারী) সকাল ৮ টা থেকে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। ভোট প্রয়োগ আমার গণতান্ত্রিক অধিকার, ভোট একটি আমানত। আমি আমার মূল্যবান ভোটটি ওই প্রার্থীকে প্রদান করবো, যিনি নেতা হিসাবে নয়, বরং একজন ব্যবসায়ী হিসাবে আমাদের পাশে থেকে আমাদের সর্বপ্রকার সহযোগীতা করবে। বাজারের উন্নয়ন করবে।
ভোটার ও চা বিক্রেতা মীর হোসেন জানান, আজ সোমবার দৌলতপুর বাজারের প্রাণের সংগঠন বাজার বণিক সমিতির সাধারন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি চাই কেবিনেটে নতুন মুখ আসুক। তারা নতুন ভাবে কাজ করবেন। যারা সকল স্বার্থের উর্ধ্বে আমাদের ও বাজারের পক্ষে কাজ করবেন । ভোটরা ব্যবসায়ী ও বাজারের উন্নয়ণের জন্য তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
ভোটার ও কসমেটিক্স ব্যবসায়ী কামরুল হোসেন এরশাদ জানান, ভোট একটি পবিত্র আমানত। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তবে আমি অবশ্যই যোগ্য প্রার্থীকে আমার মূল্যবান ভোটটি প্রদান করবো। প্রার্থীদের কাছে প্রত্যাশা, যারা নির্বাচিত হবেন, তারা যেন বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের পাশে থেকে কাধে কাধ মিলিয়ে নিরলস ভাবে উন্নয়নের কাজ অব্যহত রাখবেন। সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাঃ সম্পাদক প্রার্থী এমএম জসিম জানান, বহুদিন পর গণতান্ত্রিক প্রক্রিয়ার আজ (সোমবার) উৎসবমুখর পরিবেশে দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট ভোটারের গণতান্ত্রিক অধিকার, আমানত। ভোটররা তারা পছন্দের প্রার্থীকেই ভোট দিবেন। তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই বিচার বিশ্লেষন করে যেন তাদের মূল্যবান ভোটটি প্রদান করেন। আমি নির্বাচিত হয় বা না হয়, আমি ভোটারদের পাশে অতিতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমি নির্বাচিত হলে এই সম্ভবনাময় বাজারের সর্ব্বোচ উন্নয়নের জন্য কাজ করবো। নির্বাচন পরিচালনা কমিটির কাছে চাওয়া থাকবে তারা যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আইন-শৃঙ্খলাসহ সার্বিক দিকে বিশেষ দৃষ্টি রাখার। দৌলতপুর বাজার বণিক সমিতি এডহক কমিটির আহ্বায়ক শেখ ইমাম হোসেন জানান, সকল প্রস্তুতি শেষে আজ সোমবার (৩ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা শতভাগ আশাবাদী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো। নির্বাচনী এলাকায় বিশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। কেউ নির্বাচনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকলের কাছে একটি গ্রহনযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আমাদের বড় চ্যালেঞ্জ। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ মুশার্রফ হোসেন জানান, আজ সোমবার (৩ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হচ্ছে দৌলতপুর বাজার বণিক সমিতির সাধারন নির্বাচন। মৎস্য পট্টিতে সকাল ৮ থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে ভোট গ্রহন। নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে মাঠে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা নিয়োজিত রয়েছে। মাঠে সার্বক্ষনিক ভ্রাম্যমান মোবাইল কোর্ট পর্যবেক্ষনে থাকবে। স্ক্রীন পর্দার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষনের জন্য ইতোমধ্যে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। যার ২৪ ঘন্টা নির্বাচনী কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষন করবেন। নির্বাচনকে ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাগ্রহন করা হবে।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে সকলের কাছে গ্রহনযোগ্য, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসাবে উপহার দেওয়ার জন্য প্রথমেই সকলের কাছে সহযোগীতা কামনা করছি। আজ সোমবার মাঠে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। যদি কেউ নির্বাচন বানচাল বা বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি আরো জানান, ইতোপূর্বে জুট বেলিং এন্ড প্রেস ইউনিয়ন (১১৫৫)’র ও ইমারত ইউনিয়নের নির্বাচন সফলতার সাথে সম্পন্ন করেছি, সেই অভিজ্ঞতা থেকে এই নির্বাচনও সফলতার সাথে সম্পন্ন করতে পারবো বলে আশাবাদি।
উল্লেখ্য, অনুষ্ঠতব্য নির্বাচনে ১০ টি পদের বিপরীতে ভোটের মাধ্যমে ১৮ জন প্রার্থী নির্বাচিত হবেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন শেখ কামাল হোসেন, আলহাজ¦ মো. আসলাম শেখ ও হালিম মোড়ল, সহ-সভাপতি পদে মো. সিরাজুল ইসলাম, অপু গাজী, মো. হীরা বাবু ও মো. আশিকুর রহমান (শুভ), সাঃ সম্পাদক পদে নান্নু মোড়ল, এম এম জসিম ও মো. আসাদ বন্দ, সহ-সাঃ সম্পাদক পদে এম এম শফিউল ইসলাম (শফি), মো. আসাদুজ্জামান, মো. পলাশ শেখ, শেখ সোলায়মান, শেখ মো. আজিজুল হক (কাম্বার) ও ইকবাল হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক পদে মো. জাকির হোসেন ও মো.্ আরিফ মোড়ল, কোষাধ্যক্ষ পদে মো. আজিজুর রহমান, মো. তুহিন শেখ ও মো. আসলাম ফকির, প্রচার সম্পাদক পদে ইকবাল হোসেন তালুকদার (ডলার) ও প্রদীপ দাস, দপ্তর সম্পাদক পদে আকমল গাজী ও দুলাল গোমস্তা, ক্রীড়া সম্পাদক পদে মো. আকাশ হোসেন, মো. মাহাবুর মোড়ল ও সুশান্ত কুমার দাস, কার্য নির্বাহী সদস্য পদে যথাক্রমে- মকবুল সরদার, মো. জয়নাল আবেদীন, মোহাম্মাদ ইমরান বাবু, মো. হিরু শেখ, মো. মিরাজ শেখ, সুমন হালদার, মো. জনি সরদার, মো. আলম শেখ (মাসুম), মো. ওবায়দুর রহমান, মো. আমিনুর রহমান, মো. ফারুক শেখ ও মো. জামাল সরদার প্রতিদ্বন্দ্বীতা করছেন। উল্লেখ্য, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও এডহক কমিটির আহ্বায়কসহ ২১জন সদস্য নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button