স্থানীয় সংবাদ

ইসলামী আন্দোলন খালিশপুর থানার কমিটি গঠন

# ১৫নং ওয়ার্ডের সভাপতি আঃ হাকিম, সেক্রেটারি জিএম কিবরিয়া #

খবর বিজ্ঞপ্তি ঃ গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় গাবতলা আইএবি কার্যালয়ে ওয়ার্ড সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়ার পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলন ও মজলিসের সূরার অধিবেশন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, সহ-সভাপতি গাজী মিজানুর রহমান, সেক্রেটারি মোঃ বাদশা খান, জয়েন্ট সেক্রেটারি মোঃ শোয়াইবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সভাপতি এইচ এম আবুল কালাম আজাদ, খালিশপুর থানার সেক্রেটারি পলাশ শিকদার, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি মাহদী হাসান মুন্না। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোঃ মোকলেসুর রহমান, মোঃ শাহজালাল, হাফেজ মেহদি হাসান, মোঃ নাদিম হোসেন, মাওঃ মোহাম্মাদুল্লাহ, মোঃ জসিম, মোঃ আব্দুল হক, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মাহাবুর রহমান, মোঃ ইসমাইল হোসেন, আলমগীর হোসেন, মাওঃ মইনুর রহমান, মোঃ আব্দুল আজিকজ প্রমুখ নেতৃবৃন্দ। প্রধান অতিথি সম্মেলন শেষে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে আলহাজ্ব আব্দুল হাকিম, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সেক্রেটারি জি এম কিবরিয়া, জয়েন্ট সেক্রেটারি মুফতি মাহমুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ শাহজালাল হোসেনের নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button