স্থানীয় সংবাদ

খুবি আন্তঃডিসিপ্লিন ক্রিকেটে স্ট্যাটিসটিকস, এইচআরএম, ইউআরপি বিজয়ী

স্টাফ রিপোর্টার : খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা-২৫ আজকে তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় স্ট্যাটিসটিকস ডিসিপ্লিন ৯ ইউকেটে ইংলিস স্কুলকে পরাজিত করেছে। সকালে টসে জিতে ব্যাট করতে নেমে ইংলিশ স্কুল নির্ধারিত ১০ ওভাওে ৭ উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করে। জবাবে স্ট্যাটিসটিকস ডিসিপ্লিন ব্যাট করতে নেমে ৭ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বিপ্লব। বিকেলে আরো দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় এইচআরএম ডিসিপ্লিন ৪২ রানে ইএস ডিসিপ্লিনকে পরাজিত করে। শুরুতে এইচআরএম ডিসিপ্লিন টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। জবাবে ইএস ডিসিপ্লিন ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভার খেলে ৬ উইকেটে মাত্র ৬৪ রান সংগ্রহ করে। এইচআরএম ডিসিপ্লিন ইসান ব্যক্তিগত ৪৪ রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এদিকে অপর খেলায় ইউআরপি ডিসিপ্লিন ও হিস্ট্রোরি ডিপার্টমেন্টকে ১০ রানে পরাজিত করে। শুরুতে টসে জিতে ইউআরপি ডিসিপ্লিন ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে কোন উইকেট না হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। জবাবে হিস্ট্রোরি ডিপার্টমেন্ট নির্ধারিত ওভার খেলে ৭ উইকেটে হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে শয়ন ১৫ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button